অনলাইন ডেস্ক : পাকিস্তানের মাধ্যমে দেওয়া যুদ্ধ বন্ধের মার্কিন প্রস্তাবকে ‘একপাক্ষিক ও অন্যায্য’ বলে অভিহিত করেছে ইরান। বৃহস্পতিবার মার্কিন শান্তি প্রস্তাবের জবাবের বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের জ্যেষ্ঠ এক কর্মকর্তা প্রাথমিক ওই প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ইরানি ওই কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন যদি বাস্তববাদী হয়, তাহলে এখনও সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। তিনি বলেন, ‘‘বুধবার রাতে ইরানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং দেশটির সর্বোচ্চ নেতার প্রতিনিধি এই প্রস্তাবটি বিস্তারিতভাবে পর্যালোচনা করেছেন।’’ তিনি বলেন, ‘‘সংক্ষেপে বলতে গেলে, এই প্রস্তাবে বলা হয়েছে ইরানকে আত্মরক্ষার সক্ষমতা ত্যাগ করতে হবে; যার বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি অস্পষ্ট পরিকল্পনা দেওয়া হয়েছে।’’ এই প্রস্তাব সফল হওয়ার ন্যূনতম প্রয়োজনীয় সব শর্তও পূরণ করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। ইরানের ওই কর্মকর্তা বলেন, ‘‘এখন পর্যন্ত আলোচনার সুনির্দিষ্ট কোনও...
Developed by BDITHOST