সাইদ সাজু, তানোর : বিগত স্বৈরাচার সরকারের সময় এক চেটিয়া রাজত্ব করেছেন কাকনহাট ক্যাবল নেটওয়ার্ক বা ডিস ব্যবসায়ী শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেন বলে অভিযোগ উঠেছে। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌর এলাকার সুন্দর পুর গ্রামে। আনোয়ার গোদাগাড়ী উপজেলা আ"লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদের ডাইভার ও অর্থ যোগানদাতা বলেও একাধিক সুত্র নিশ্চিত করেন। সে স্বৈরাচার সরকারের সময় ওই এলাকায় একচেটিয়া রাজত্ব করতেন। তার ভয়ে অন্য ডিস ব্যবসায়ীরা কোন কথা বলতে পারত না। তার কথা ছিল এলাকায় শেষ কথা। স্বৈরাচার সরকারের পতনের সাথে সাথে খোলস পাল্টিয়ে কাঁকনহাট পৌর যুবদলের নেতা মশিউর রহমান মশির ছত্রছায়ায় তার রাজত্ব ধরে রেখেছেন। মশিউর মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিনের অনুসারী বলেও সুত্র নিশ্চিত করেন। ফলে শ্রমিক লীগ নেতাকে দ্রুত আটকের দাবি তুলেছেন জনসাধারণ। স্থানীয়রা...
Developed by BDITHOST