স্টাফ রিপোর্টার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক-এর সাথে মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার মিজ সারাহ কুক সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে নারী ক্রীড়ার মানোন্নয়ন, যুব সমাজকে দক্ষ করে তোলা এবং দুই দেশের মধ্যে ক্রীড়া কূটনীতি শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেন, ক্রীড়া কূটনীতি দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে সম্প্রতি দেশব্যাপী ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের বাছাই করে উন্নত প্রশিক্ষণের জন্য বিকেএসপিতে পাঠানো হবে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্রীড়া ও যুব উন্নয়নের মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর। তিনি বলেন, খেলাধুলা সমাজ বৈষম্য দূরীকরণে...
Developed by BDITHOST