স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, যোগব্যায়ামের আয়োজন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি বলিষ্ঠ নিদর্শন। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বন্ধুত্বের এবং পারস্পরিক অবিচল আস্থার ওপর প্রতিষ্ঠিত। রোববার (২১ জুন) বিকালে রাজশাহী আই বাঁধ সংলগ্ন মাঠে ১২তম ইয়োগা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, যোগব্যায়াম এই অঞ্চলের হাজার বছরের প্রাচীন ঐতিহ্য। আজ থেকে প্রায় ৩ হাজার বছর আগে নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহারে যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, সেখান থেকেই এই যোগবিদ্যার আদি চর্চা ও প্রচলন শুরু হয়েছিল। এই বরেন্দ্র সভ্যতা থেকেই বৌদ্ধ ও স্থানীয় মানুষের মাধ্যমে যোগব্যায়াম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। ভূমিমন্ত্রী অংশগ্রহণকারীদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত যোগব্যায়াম চর্চার আহ্বান জানান। তিনি ভবিষ্যতে এই অঞ্চলে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান ও...
Developed by BDITHOST