স্টাফ রিপোর্টার : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রবীন্দ্রনাথ হচ্ছে বিশ্ব মানবতার কবি। তার কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে ঢেলে সাজাতে পারি। রবীন্দ্রনাথের গান, কবিতার কথা শুনে আমার কাছে মনে হয়, তিনি একজন দার্শনিক। শুক্রবার (০৮ এপ্রিল) সকাল দশটায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও নওগাঁ জেলা প্রশাসন এ অনুষ্ঠান আয়োজন করে। ফখরুল ইসলাম আলমগীর বলেন, পতিসরে রবীন্দ্রনাথ জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন। এখানে যখন তিনি জমিদারির কাজে আসতেন, তখন কৃষকদের দুঃখ-দুর্দশা এবং অভাব দেখে তিনি ব্যাংক স্থাপন করেছিলেন এবং কৃষিকে আধুনিক করার জন্য আধুনিক পদ্ধতিতে কৃষি কাজ শুরু করেছিলেন। শুধু তাই...
Developed by BDITHOST