স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১২টার পর থেকে নগরীর মসজিদগুলোতে মুসল্লিদের ছুটেতে দেখা গেছে। খুৎবা শুরুর আগে মসজিদগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেকে মসজিদের বাইরে, এমনকি রাস্তায় নামাজ পড়তে দেখা গেছে। খোঁজ নিয়ে দেখা গেছে, হযরত শাহমখদুম (র.) দরগাহ সংলগ্ন মসজিদ বারান্দা ও পাশের এলাকাজুড়ে ছিল মুসল্লিদের ভিড়। সাহেব বাজার বড় মসজিদের তিনতলা পর্যন্ত ছিল কানায় কানায় পূর্ণ। বাইরের রাস্তা মুসল্লিদের নামাজ পড়তে দেখা দেখা গেছে। হেতমখা বড় মসজিদে ছিল একই রকম অবস্থা। নগরীর প্রায় সব মসজিদে ছিল মুসল্লির ভিড় ছিল চোখে পড়ার মতো। এ দিন মসজিদে-মসজিদে খুতবায় রমজানের তাৎপর্য তুলে ধরে বয়ান করা হয়। প্রথম জুমার নামাজের বিশেষ দোয়া করা হয়। এর আগে...
Developed by BDITHOST