স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) শেষ দিন ২০০ জন প্রার্থীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে সব মিলিয়ে মোট ৮৪১ জন প্রার্থী নমুনা জমা দিয়েছেন। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের প্রধান মাফরুহা সিদ্দিকা লিপি। মাফরুহা লিপি বলেন, ‘আজ প্রার্থীদের ডোপ টেস্ট নমুনা সংগ্রহ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যে আগে সংগৃহীত নমুনার ফলাফল প্রস্তুত করেছি। আজ যারা নমুনা জমা দিয়েছে, তা আগামী রোববার নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়া হবে।’ নমুনা সংগ্রহের দায়িত্বে ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) একটি বিশেষ দল। তারা রাবি মেডিকেল সেন্টারে নমুনা সংগ্রহ করে রামেকে পরীক্ষা সম্পন্ন করছে। দায়িত্বরত রাজশাহী...
Developed by BDITHOST