স্টাফ রিপোর্টার : রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) রাজশাহী জোনের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪০০ কোটি টাকা ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ ১০ শতাংশে নামিয়ে আনা এবং ২০ কোটি টাকা মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় রাজশাহী নগরের নানকিং দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. গোলাম মরতুজা। বিশেষ অতিথি ছিলেন প্রশাসন ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদ এবং রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মিজানুর রহমান। সভাপতিত্ব করেন রাকাবের রাজশাহী জোনের জোনাল ব্যবস্থাপক মো. মহববত আলী বিশ্বাস। সভায় জানানো হয়, কৃষক, উদ্যোক্তা ও পরিবেশবান্ধব ব্যবসায়ীদের সেবা সম্প্রসারণে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আমদানি-নির্ভর মসলা...
Developed by BDITHOST