অনলাইন ডেস্ক : রাজধানীর উত্তরায় কালো মাইক্রোবাসে চেপে র্যাবের পোশাক পরা অবস্থায় বেশ কয়েকজন ফিল্মি স্টাইলে এসে ‘নগদের’ এক পরিবেশকের কাছ থেকে এক কোটি আট লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল ৮টা ৫২ মিনিটে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর সড়কে এই ঘটনা ঘটেছে বলে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার মহিদুল ইসলাম জানিয়েছেন। তিনি বলেন, ‘ওরা (ঘটনার শিকার হওয়া ব্যক্তিরা) আমাদের বলেছে তাদের এক কোটি আট লাখ টাকা ছিনতাই হয়েছে। ওরা হচ্ছে নগদের ডিস্ট্রিবিউটর। যিনি প্রতিষ্ঠানটির মালিক তার বাসা থেকে কর্মীরা টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে তাদের অফিসে যাচ্ছিল। পথের মধ্যে মাইক্রোবাসে করে এসে টাকাটা ছিনিয়ে নিয়ে যায়। আমরা বিষয়টা নিয়ে কাজ করছি।’ ঘটনাস্থলের ক্লোজড সার্কিট ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ব্যাগ নিয়ে যাওয়ার পথে...
Developed by BDITHOST