স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ হিসেবে নামকরণ করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট নামকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে রাসিক প্রশাসক নগরীতে অনুষ্ঠিতব্য ৫০ ওভার ক্রিকেট টুর্নামেন্ট ‘শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ এর নামকরণের উদ্বোধন করেন। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী জেলা ক্রিকেটার্স ও সংগঠক ফোরাম। অনুষ্ঠানে রাসিক প্রশাসক তরুণ ক্রিকেটারদের দক্ষতা বিকাশ, ক্রীড়া চর্চার প্রসার এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই টুর্নামেন্টের মাধ্যমে রাজশাহীর উদীয়মান ক্রিকেটাররা নিজেদের প্রতিভা তুলে ধরার...
Developed by BDITHOST