নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ৪:২৯। ২১ ফেব্রুয়ারি, ২০২৬।

রাজশাহীতে অমর একুশে বইমেলা

ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:৫১
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে দুই দিনব্যাপী অমর একুশে বইমেলা শুরু হয়েছে। সাহিত্যচর্চা, বইপাঠ ও সাংস্কৃতিক বন্ধনে নতুন প্রজন্মকে যুক্ত করার প্রত্যয়ে এ আয়োজন করেছে রাজশাহী রাইটার্স কালেকটিভ।

শুক্রবার সকাল ১০টায় নগরের বাটার মোড়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন সংগঠনের সংগঠক ও এ অঞ্চলের কবি-সাহিত্যিকরা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

আয়োজকরা জানান, ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এবং ভাষার কারিগরদের একত্রিত করতেই এই উদ্যোগ। দুই দিনব্যাপী বই, কবিতা পাঠ, আলোচনা ও আড্ডার মধ্য দিয়ে বইমেলাকে প্রাণবন্ত করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখানে রাজশাহীর স্থানীয় লেখক ও প্রকাশকদের বইয়ের পাশাপাশি সারাদেশের বিভিন্ন লেখক ও প্রকাশকদের প্রকাশনা স্থান পেয়েছে। দর্শনার্থীদের আগ্রহ বাড়াতে কিছু দুর্লভ ও সংগ্রহযোগ্য বইও প্রদর্শন করা হয়েছে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ

দুই দিনব্যাপী বইমেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আয়োজকরা সকল বইপ্রেমী, শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।