স্টাফ রিপোর্টার : শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীতে এসএসসি ও এইচএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী। পুলিশ কমিশনার বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তিনি আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা ভবিষ্যতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সফলতা অর্জন করে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, শিক্ষকবৃন্দের আন্তরিক দিকনির্দেশনা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও...
Developed by BDITHOST