স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। সোমবার (৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরপরই র্যাব-৫, সিপিএসসি’র একটি চৌকষ গোয়েন্দা ও আভিযানিক দল সেখানে উপস্থিত হয়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি পাওয়া...
Developed by BDITHOST