স্টাফ রিপোর্টার : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যে মানুষের ঘরে ঘরে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে রাজশাহীতে একটি আধুনিক মিট প্রসেসিং সেন্টার তৈরি করা হবে। সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের এনেক্স ভবনের সিটি হলরুমে আধুনিক কসাইখানা নির্মাণের বিষয়ে অংশীজনের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, রাজশাহীতে প্রস্তাবিত আধুনিক মিট প্রসেসিং সেন্টারে পশু জবাইয়ের পূর্বে চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হবে। ধর্মীয় বিধান অনুযায়ী ইমামের উপস্থিতিতে হালাল পদ্ধতিতে পশু জবাই এবং আধুনিক ল্যাবে মাংসের মান নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এই সেন্টারে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি অনুসরণ করা হবে, যাতে পশুর কোনো অংশই নষ্ট না...
Developed by BDITHOST