স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী শীত মৌসুমের আগেই রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। রাজশাহী রেলওয়ে মাঠে ‘ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর মতো বড় আসর আয়োজনের মাধ্যমে রাজশাহী এবং বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে রাজশাহী রেলওয়ে মাঠে আয়োজিত ডা. এ বি এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী ডা. এ বি এম মিজানুর রহমান এর মহতি অবদানের কথা উল্লেখ করে বলেন, ডাক্তার মিজান করোনা মহামারীর সেই অত্যন্ত বিপজ্জনক এবং সংকটকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এই বিশিষ্ট সমাজকর্মীর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি ভবিষ্যতে সকল প্রকার আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের...
Developed by BDITHOST