স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার বহুল আলোচিত এক কিশোরী ধর্ষণ মামলায় প্রায় ছয় বছর পর রায় দিয়েছেন আদালত। মামলার একমাত্র আসামি তৎকালীন ধর্মযাজক ফাদার প্রদীপ গ্রেগরীকে বেকসুর খালাস দিয়েছেন রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও শিশু আদালত-১। রোববার (১২ জুলাই) বিকেলে ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শরনিম আক্তার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষ আদালতের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে আসামিপক্ষ এবং ফাদার প্রদীপ গ্রেগরী রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে অভিহিত করে সন্তোষ প্রকাশ করেছেন। মামলার বাদী ও ভুক্তভোগী কিশোরীর বড় ভাই স্বপন হাঁসদা বলেন, এই রায়ে তাদের পরিবার সন্তুষ্ট নয়। তার দাবি, তার বোনের প্রতি সংঘটিত অন্যায়ের ন্যায়বিচার তারা পাননি। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি হাতে পাওয়ার...
Developed by BDITHOST