স্টাফ রিপোর্টার : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে অনুদানের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন বাস্তবায়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। আমি রাজশাহী মহানগরবাসীর জন্য কিছু করতে চাই। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলা মাঠ তৈরি, সড়ক নেটওয়ার্ক প্রশস্তকরণ সহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে। আমি শুধু কথায় নয়, কাজে...
Developed by BDITHOST