স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো রাজশাহী শিক্ষাবোর্ডেও বৃহস্পতিবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার এ পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। তবে গত বছরের (২০২৫) তুলনায় বেড়েছে ৭ হাজার ৫৭৮ জন পরীক্ষার্থী সংখ্যা। রাজশাহী শিক্ষাবোর্ডের দেয়া তথ্য মতে এই বোর্ডে অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ৭৩ হাজার ৫৭ জন জন ছাত্র এবং ৬৭ হাজার ৭৭৩ জন ছাত্রী। এ বছর শিক্ষাবোর্ডের অধীনে ৮টি জেলায় ২০৮টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়া শিক্ষাবোর্ডে অন্তর্ভুক্ত আট জেলায় ২০৮টি কেন্দ্রে ৭৪৭টি প্রতিষ্ঠানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষাবোর্ডে চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানিয়েছেন, গেলো বছর ২০২৫ সালে রাজশাহী বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। ২০২৪...
Developed by BDITHOST