স্টাফ রিপোর্টার : রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে তিনি সামান্য আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন। তাঁকে উদ্ধার করার সময় ধাক্কাধাক্কিতে তিন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান কাটাখালি থানার ওসি মুমন কাদেরী। নাহিদুল ইসলাম সাজু রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যদিও এই আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি। পুলিশ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে শ্যামপুর এলাকার কয়েকজন যুবক কাটাখালি বাজারে ব্যবসায়ী শিমুলকে মারধর ও দোকান ভাঙচুর করে। এতে তিনি আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা কাটাখালি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ করে...
Developed by BDITHOST