স্টাফ রিপোর্টার : এনামুল হক স্মৃতি ক্রীড়া সংঘ, রাজশাহীর আয়োজনে শনিবার (২৫ এপ্রিল) রাতে নগরীর ২৯ নং ওয়ার্ডের করিডোর মাঠে করিডোর নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যে কথা বলে, সেটা বাস্তবায়ন করে। হাতের আঙুলে ভোটের কালির দাম শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছে সরকার। আমরা তাঁর কর্মী হিসেবে বলতে চাই, আমি যা বলবো, রাজশাহী সিটি কর্পোরেশনে তা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় রাজশাহীকে বিশ্ব দরবারে তুলে ধরতে চাই। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি...
Developed by BDITHOST