স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশন এবং রেজিলিয়েন্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলজিইডি এর আয়োজনে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রাসিক প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের ক্ষমতায়নে বিশেষ গুরুত্বারোপ করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং তৃণমূল পর্যায়ে নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, নগর উন্নয়ন কর্মকাণ্ডে নাগরিক সম্পৃক্ততার বিষয়টি এই প্রকল্পে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে উন্নয়ন কাজ বাস্তবায়ন একটি ইতিবাচক দৃষ্টান্ত। রাজশাহী মহানগরীর সার্বিক উন্নয়নে নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করি। কর্মশালায় প্রকল্পের টিম লিডার জেন্ডার স্পেশালিস্ট সাজেদা বেগম, রাসিকের সচিব সোহেল রানা,...
Developed by BDITHOST