স্টাফ রিপোর্টার : নীলফামারী ডোমারে গৃহবধুকে ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি শ্বাশুড়ি ফারজিনা আক্তারকে (৫৫) রাজশাহী দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর রাজশাহী সিপিএসসির একটি দল। গ্রেফতার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মে মাসে ফারজিনা আক্তারের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হন তার পূত্রবধূ। এ ঘটনায় ফারজিনা ও তার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত গৃহবধূর বড় বোন। এ মামলার ২ নম্বর আসামি ফারজিনা আক্তার। র্যাব আরও জানায়, গ্রেফতারের পর আসামি ফারজিনা আক্তারকে ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
Developed by BDITHOST