স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে ঘুঘু পাখির ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর তেরোখাদিয়া স্টেডিয়ামসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত কিশোর মো. সাজ্জাদ (১৫) নগরের রাজপাড়া থানার নতুন বিলশিমলা এলাকার মো. সাজুর ছেলে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের ফায়ার ফাইটার এজাহারুল ইসলাম জানান, বিদ্যুতের খুঁটির ওপরে থাকা ঘুঘু পাখির ছানা ধরতে উঠেছিল সাজ্জাদ। এ সময় খুঁটির বিদ্যুতায়িত অংশের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই খুঁটির সঙ্গে ঝুলে পড়ে কিশোরটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,...
Developed by BDITHOST