স্টাফ রিপোর্টার : নানান আনুষ্ঠানিকতায় রাজশাহীতে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দৈনিক দেশ রূপান্তরের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক কল্যাণ সমিতির চেয়ারম্যান হাসান মিল্লাত, জাতীয় নাগরিক পার্টির রাজশাহী মহানগরের সভাপতি মোবাশ্বের আলী, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শ.ম সাজু। অনুষ্ঠানের প্রধান অতিথি মাহফুজুর রহমান রিটন দেশ রূপান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার...
Developed by BDITHOST