স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেএফএ অনুর্দ্ধ-১৪ জাতীয় যুব নারী ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। রাজশাহী জেলা ফুটবল এসোসিয়েশনের কোষাধ্যক্ষ মোঃ সিরাজুর রহমান সিরাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা ত্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক, সদস্য মোঃ সাইফুদ্দিন বাচ্চু, রাজশাহী ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সাইফুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুর রহমান রতনসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলের। অনুষ্টানটি সঞ্চলনা করেনশিরাজী ফেরদৌস ইমন উল্লেখ্য, এই প্রতিযোগিতায় ৭টি জেলা অংশ গ্রহন করছে। অংশগ্রহণকারী দলগুলো যথাক্রমে স্বাগতিক রাজশাহী, নাটোর, সিরাজগজ্ঞ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাট জেলা । উদ্বোধনী দিনে স্বাগতিক রাজশাহী ও বগুড়া...
Developed by BDITHOST