স্টাফ রিপোর্টার :বুধবার (২৯ জুলাই) বেলা ১১:১০ ঘটিকায় কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর অডিটোরিয়ামে জেল সুপারগণের জন্য আয়োজিত ‘Leadership Development Training’ কর্মশালায় “কারা ও পুলিশ বিভাগের সমন্বিত দায়িত্ব পালনে উদ্ভূত চ্যালেঞ্জ: নিরাপত্তা, হাজিরা/এসকর্ট, গোয়েন্দা তথ্য ও সংকট মোকাবিলায় করণীয়” শীর্ষক বিশেষ ক্লাস অনুষ্ঠিত হয়। উক্ত ক্লাসে রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। ক্লাসে পুলিশ ও কারা বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে পুলিশ কমিশনার বিদ্যমান আইন ও বিধি-বিধানের আলোকে বন্দিদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আদালতে হাজিরা ও এসকর্ট কার্যক্রম, গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহার এবং সংকটময় পরিস্থিতিতে সমন্বিতভাবে দায়িত্ব পালনের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ব্যবস্থাপনা জোরদার, ঝুঁকি মোকাবিলা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কারা ও পুলিশ বিভাগের মধ্যে সময়োপযোগী...
Developed by BDITHOST