স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় জড়িত মূল পরিকল্পনাকারীসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনতাইকৃত ৩৩ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিস্তলসদৃশ বস্তু এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন, নগরীর বোয়ালিয়া থানার সপুরা গ্রামের মৃত সালাউদ্দিনের ছেলে মো. আব্দুর রহমান ডাবলু (৩৬) ও মতিহার থানার মির্জাপুর এলাকার মৃত হাসানের ছেলে আবু সাদাত মো. সায়েম ওরফে মিলন (৪৮)। সোমবার দুপুরে নগর ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, গত ১৪ এপ্রিল সকাল ১০টার দিকে পাবনা ডেইরি ফার্মের কর্মচারী মো. মাসুদ রানা দুই হাজার লিটার শীতলকৃত...
Developed by BDITHOST