স্টাফ রিপোর্টার : তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা, সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহীতে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। কর্মশালায় ভার্চুয়াল প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মিজ ফারাহ শাম্মী। এছাড়া ভার্চুয়ালি বক্তব্য দেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান। তথ্য অধিকার আইন, ২০০৯-এর পটভূমি, উদ্দেশ্য এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এর গুরুত্ব তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম বলেন, তথ্যপ্রাপ্তির অধিকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য উপাদান। এ আইন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনগণের অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ...
Developed by BDITHOST