স্টাফ রিপোর্টার : তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতা বাড়াতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। বুধবার ও বৃহস্পতিবার রাজশাহী নগরের একটি রেস্তোরাঁয় এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার ২৩ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। তাদের বেশিরভাগই ছিলেন তরুণ, যারা তথ্য অধিকার আইন সম্পর্কে জানার আগ্রহ নিয়ে অংশ নেন এই আয়োজনে। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য ও আয়োজনের উদ্দেশ্য তুলে ধরেন বেলার রাজশাহী কার্যালয়ের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম এবং আরটিআই ডেস্কের স্বেচ্ছাসেবক জারিফা জান্নাত। বেলার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল প্রশিক্ষণে তথ্য অধিকার আইনে আবেদন প্রক্রিয়া, আপিলের ধাপ এবং তথ্য কমিশনে অভিযোগ দায়েরের পদ্ধতি নিয়ে বিশদ উপস্থাপনা করেন। এছাড়াও বেলার তথ্য অধিকারসংক্রান্ত অভিজ্ঞতা তুলে ধরেন প্রতিষ্ঠানটির হেড অব প্রোগ্রামস ফিরোজুল ইসলাম মিলন। তথ্য...
Developed by BDITHOST