স্টাফ রিপোর্টার : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (২৫ মে) সকালে রাজশাহী বোয়ালিয়া থানা ভূমি অফিস প্রাঙ্গনে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৫ শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ভূমি মেলার শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। উদ্বোধন শেষে প্রতিপাদ্য বিষয়ে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় খোন্দকার আজিম আহমেদ বলেন, ভূমি মেলার মূল উদ্দেশ্য হলো সকলকে ভূমি সংক্রান্ত বিষয়ে জানানো। শিক্ষার্থীদের নামজারি বোঝাতে গিয়ে তিনি বলেন, তোমার নিজের নামে যদি একটু ভূমি থাকে বা একটি বাড়ি থাকে তাহলে একটি কাগজ থাকবে আর সেই কাগজের নাম হবে খতিয়ান বা...
Developed by BDITHOST