স্টাফ রিপোর্টার : রপ্তানিযোগ্য ও নিরাপদ আম উৎপাদনকে উৎসাহিত করতে রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আম মেলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালকের কার্যালয় চত্বরে মেলার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) বিকেলে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’-এর আওতায় আয়োজিত এ মেলা চলবে আগামী ২৬ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে আমসহ প্রায় ১৫০ প্রকারের দেশীয় ফলের প্রদর্শনী করা হচ্ছে। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রপ্তানিযোগ্য আম উৎপাদন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় মেলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টল স্থান পেয়েছে। যেখানে আমসহ বিভিন্ন রকমের দেশীয় ফলের প্রদর্শনী করা হচ্ছে। আর শুধু...
Developed by BDITHOST