স্টাফ রিপোর্টার : আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকালে রাজশাহী কলেজ মাঠে তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে তিন দিনব্যাপী লোকনাট্য সমারোহ উৎসব শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। প্রধান অতিথি বলেন, সবার ঘরে ঘরে টিভি ছিলো না বলে আমরা পূর্বে বিটিভিতে নাটক দেখতাম সপ্তাহে ১ দিন। তখন আমরা এই লোকনাট্যগুলোই বিভিন্ন পাড়া মহল্লায় উপভোগ করতাম। টিভি চ্যানেল ও শিল্পী কলা-কুশলীর ভিড়ে লোকনাট্যগুলো আজ হারাতে বসেছে। সেই লোকনাট্যকে ধরে রাখার জন্যই আজকের এ আয়োজন। লোকনাট্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, লোকনাট্য হলো লোকজ জীবনাচারকে তুলে আনা। হাসি-কান্না, রঙ-তামাশা, দুঃখ বেদনা এ সবকিছুকে নাচ, গান ও শব্দের ব্যবহারের সমন্বয়ে...
Developed by BDITHOST