স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর আহম্মেদপুর এলাকায় নারী ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং মানবাধিকার সংরক্ষণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) স্থানীয় উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে ১২ জন নারী সদস্য নিয়ে গঠিত হয় “মানবাধিকার নারী পরিষদ দল”। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, এবং স্থানীয় পর্যায়ে সহায়তার একটি কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা। এ দল গঠনের সময় উপস্থিত সদস্যরা প্রথমেই নিজেদের এলাকায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করেন। তারা বলেন, অনেক সময় নির্যাতনের শিকার নারী ও শিশুরা ভয়ে মুখ খোলেন না, আইনগত সহায়তা নিতে পারেন না কিংবা সমাজের চাপের মুখে চুপ থাকতে বাধ্য হন। এসব সমস্যা চিহ্নিত করে দলটি একটি সুপরিকল্পিত কর্মপন্থা তৈরি করে। দলটির সদস্যরা...
Developed by BDITHOST