স্টাফ রিপোর্টার : রাজশাহীর পুঠিয়া উপজেলায় পানের বরজে গাঁজা চাষের অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এ সময় তার বরজ থেকে ৬টি গাঁজা গাছ জব্দ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার (১১ জুন) রাত সোয়া ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল পুঠিয়া থানার কাজুপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি পানের বরজ থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজা গাছগুলোর আনুমানিক ওজন সাড়ে ৮ কেজি। এ ঘটনায় গ্রেপ্তার সাহাবুর মোল্লা পুঠিয়া উপজেলার কাজুপাড়া গ্রামের বাসিন্দা মমিন মোল্লার ছেলে মো. সাহাবুর মোল্লা (৩৫)। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুর মোল্লা স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে গাঁজা গাছ চাষ করে স্থানীয় এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন।...
Developed by BDITHOST