নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শুক্রবার। ভোর ৫:৩৯। ১২ জুন, ২০২৬।

রাজশাহীতে পুলিশের অভিযানে ৩ জনসহ মোট গ্রেপ্তার ১৮

জুলাই ১৩, ২০২৫ ৬:০৫ 👁️ ১৪ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ১৮ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ৩ জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে ১৫ জন গ্রেপ্তার হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জন ।

আরও পড়ুনঃ  রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত আওমীলীগ কর্মী মো: মাহিবুল মমিন সনেট (২৭), সুজন (৪৫) ও সুবাস (২৮)। মহিবুল ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ওচিন্ডপুর এলাকার মো: মমিনুল ইসলামের ছেলে, সুজন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর এলাকার খোরশেদের ছেলে এবং সুবাস একই এলাকার সুরুজের ছেলে।

আরও পড়ুনঃ  লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।