নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১২:০৫। ২০ মে, ২০২৬।

রাজশাহীতে পুলিশের অভিযানে গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

অক্টোবর ২১, ২০২৫ ৬:১২
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে এক কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপি’র কর্ণহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলো মো: সেলিম রেজা রাজু (২৮) ও মো: সনেট আলী (২৪)। সেলিম রেজা রাজু রাজশাহী নগরীর কর্ণহার থানার তেতুলিয়া এলাকার মো: আতাহার আলীর ছেলে ও সনেট আলী একই এলাকার মৃত স্বপনের ছেলে।

আরও পড়ুনঃ  যশোরে শিল্পকলা একাডেমি ও পাবলিক লাইব্রেরি পরিদর্শন করলেন সংস্কৃতি মন্ত্রী

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কর্ণহার থানা এলাকার তেতুলিয়া মোড় হতে দুইজন ব্যক্তি মোটর সাইকেল যোগে মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে দারুশা বাজারের দিকে আসছে।

আরও পড়ুনঃ  গণভোটের রায় অস্বীকার করা যাবে না, জনগণকে এখনো বলুন আমরা মানছি : রাজশাহীতে ডা. শফিকুর রহমান

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত ১০টায় কর্ণহার থানার তেতুলিয়া মোড়ে চেকপোস্ট বসিয়ে আসামি সেলিম রেজা রাজু ও সনেট আলীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছে থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ  জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে : তথ্যমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কর্ণহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।