স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫ পিস ইয়াবা, ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৭০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আলম হোসেন (৪০) ও নাসির হোসেন (৫৪)। আলম রাজশাহী নগরীর মতিহার থানার খোঁজাপুর জাহাজঘাট গ্রামের মো: হাসান শেখের ছেলে এবং নাসির একই থানার ধর্মপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ সুত্রে জানা যায়,মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ডিবি পুলিশ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন, খোঁজাপুর জাহাজঘাট এলাকায় আলম হোসেন তার বাড়িতে ইয়াবা ও ট্যাপেন্টাডল বিক্রি করছেন। খবর পেয়ে ডিবি পুলিশের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ডিবির সদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন।...
Developed by BDITHOST