স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর পবা থানাধীন কৈপুকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ও বিদেশি মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো: জয়নাল আবেদীন (৬৬), পবা থানার কৈপুকুরিয়া এলাকার মৃত হারেজের ছেলে এবং মো: বিচ্ছাদ আলী (২৯), একই এলাকার মো: আকসেদ আলীর ছেলে। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, জয়নাল আবেদীনের নিজ বসতবাড়িতে গাঁজা ও বিদেশি মদ বিক্রি করচ্ছে। খবর পেয়ে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালানোর চেষ্টা করে। তবে পুলিশ সদস্যদের তৎপরতায় তাৎক্ষণিকভাবে তাদের আটক করা হয়। পরবর্তীতে বাড়িটি তল্লাশি চালিয়ে সর্বমোট ৪৪ গ্রাম গাঁজা এবং ৭৫০ মি.লি. বিদেশি মদ উদ্ধার ও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা...
Developed by BDITHOST