স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাটাখালী থানার বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৩ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে কাটাখালী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: জাকারিয়া (৩৩), মো: রাব্বি মিয়া (২৬) ও মো: লিটন মিয়া (৩১)। জাকারিয়া রাজশাহী নগরীর কাটাখালী থানার শ্যামপুর গোয়ালপাড়া এলাকার মো: বাবর আলীর ছেলে; রাব্বি একই থানার বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার মো: আবেদ আলীর ছেলে ও লিটন একই থানার শ্যামপুর নগরপাড়া এলাকার মো: আয়নাল হকের ছেলে। শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টায় কাটাখালী থানা গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আম বাগানে অভিযান পরিচালনা করেন। অভিযানে জুয়া খেলার অপরাধে জাকারিয়া, রাব্বি ও লিটনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৫৬০ টাকা ও ১ সেট তাস উদ্ধার হয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে...
Developed by BDITHOST