স্টাফ রিপোর্টার : সোমবার (১৯ জানুয়ারি) রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামস্থ অভিযুক্ত মোঃ জিমেল শেখ ওরফে জিমু এর বসতবাড়ি শয়ন ঘর হতে রাত ৯:৩০ মিনিটে একজন মাদককারবারিকে ১৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে সাবিনা ইয়াসমিন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রাজশাহী জানান, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ জিমেল শেখ ওরফে জিমু (২৯)। মোঃ জিমেল শেখ ওরফে জিমু রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর আমতলা খাসমহল গ্রামের মোঃ জাহির উদ্দিনের পুত্র। পুলিশ আরও জানান, রাজশাহী জেলার ডিবি পুলিশ ১৯ জানুয়ারি রাত ৮:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন চর-আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রামস্থ অভিযুক্ত মোঃ জিমেল শেখ ওরফে জিমু এর বসতবাড়ির শয়ন ঘরে একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের...
Developed by BDITHOST