মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। শনিবার ভোরে বাঘা থানার আলাইপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. হামিদুল হক ৪২ এবং মো. চপল আলী ৩৭। তারা উভয়েই একই উপজেলার আলাইপুর এলাকার বাসিন্দা। সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই মো. আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল ভোরে আলাইপুর মাদ্রাসা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে হামিদুল হকের দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেফতারকৃত চপল...
Developed by BDITHOST