স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার বাঘা থানাধীন বাঘা আড়পাড়া গ্রামের জনৈক মোঃ মহসিন ডাক্তারের বাড়ির সামনে তিন রাস্তার মোড় পাঁকা রাস্তার উপর হতে রাত ১২.৩০ ঘটিকায় অবৈধ মাদকদ্রব্য ১৫০ বোতল এস্কাফ সিরাপ এবং একটি মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার বাঘা থানা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশসুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানায়, গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয়ের নাম মো: সাজদার রহমান (৪৩) ও মো: মিজানুর রহমান (১৯)। মো: সাজদার রহমান রাজশাহী জেরার বাঘা থানার আড়পাড়া (হিন্দুপাড়া) গ্রামের মো: ওমর আলীর পুত্র এবং মো: মিজানুর রহমান রাজশাহী জেরার বাঘা থানার আড়পাড়া (নতুনপাড়া) গ্রামের মো: তছিকুল ইসলামের পুত্র। রাজশাহী জেলার বাঘা থানার এসআই (নিরস্ত্র) প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় ফোর্সসহ আজ বুধবার (১২ আগস্ট) রাত ১২:০৫ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানা ও তার...
Developed by BDITHOST