স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পৃথক অভিযান চালিয়ে গাজা ও দেশীয় মদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে নগরীর কাশিয়াডাঙ্গা ও পবা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ৮৫০ গ্রাম গাঁজা ও ২০০ লিটার দেশীয় মদসহ তাদের গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এ অভিযান চালায়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: শাহাদত হোসেন (৪০), মোসা: খাদিজা আক্তার পপি (২৩), মো: মকছেদ আলী (৪৫) ও মো: নবাব হোসেন (৩২) । শাহাদত হোসেন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার প্রাসাদপুরের মো: আফসার আলীর ছেলে, খাদিজা আক্তার একই এলাকার মো: শাহাদাত হোসেনের স্ত্রী। তাদের বর্তমান ঠিকানা কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট, মকছেদ আলী পবা থানার জয়কৃষ্ণপুর ছোটভালামের মৃত আক্কেল আলীর ছেলে ও নবাব হোসেন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়ার মৃত লিয়াকত আলীর...
Developed by BDITHOST