নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ মোট গ্রেপ্তার ২৪

জুলাই ২৩, ২০২৫ ৪:১৮ 👁️ ১১ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে মোট ২৪ জন গ্রেপ্তার হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২১ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৪ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৬ জন রয়েছেন।

আরও পড়ুনঃ  এনজোর লাল কার্ড, অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-স্পেন ম্যাচ

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত সঞ্জয় কুমার দাস (৩৫), মো: মিনারুল ইসলাম মিন্নাল (৪৫) ও মো: তৌফিকুর রশিদ ওরফে রিয়াদ (২২)। আওয়ামীলীগ কর্মী সঞ্জয় রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার কুমারপাড়া এলাকার শ্রী চঞ্চল চন্দ্র দাসের ছেলে, মিনারুল শাহমখদুম থানার ভূগরইল এলাকার মৃত লুছেন মন্ডলের ছেলে এবং চাঁদাবাজ তৌফিকুর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর পূর্বপাড়ার মো: হারুন অর রশিদের ছেলে। বর্তমানে সে রাজপাড়া থানার দাশপুকুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।–খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।