স্টাফ রিপোর্টার : ফুঁ দিয়ে বলে গোল করে নগদ ২ লাখ টাকা জিতে নেওয়ার ব্যতিক্রমী ফুটবল প্রতিযোগিতা ‘ফুঁ বল চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ গ্রুপের উদ্যোগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ভদ্রা মোড়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে নির্মাণশ্রমিকসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, রাজশাহীতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রায় ৩০টি দল অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের খেলা শেষে দেশের ১২টি বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপসহ মোট ২৪টি দল ঢাকায় অনুষ্ঠিত মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। মূল পর্বে অংশ নিতে ঢাকায় অবস্থানকালে খেলোয়াড়দের ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যয় বহন করবে আকিজ গ্রুপ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল পাবে নগদ ২ লাখ টাকা, রানার্স-আপ দল পাবে ১ লাখ টাকা এবং সর্বোচ্চ গোলদাতার জন্যও রাখা হয়েছে ১ লাখ...
Developed by BDITHOST