স্টাফ রিপোর্টার : রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ডিঙ্গাডোবা চার্চে ঘণ্টাব্যাপী আয়োজিত প্রার্থনায় বাংলাদেশসহ গোটা বিশ্বের মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয়। পরে গান ও নৃত্যের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। [caption id="attachment_107747" align="alignnone" width="853"] বৃহস্পতিবার সকালে মহানগরীর ডিঙ্গাডোবা চার্চসহ বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।ছবি- কাবিল হোসেন[/caption] এছাড়াও সিটি চার্চসহ রাজশাহী মহানগরীর অন্যান্য উপাসনালয়গুলোতে যিশু খ্রিস্টকে স্মরণ করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বড়দিনকে ঘিরে রাজশাহীর আদিবাসী খ্রিস্টান পল্লীগুলোতেও উৎসবের আমেজ বিরাজ করছে। ডিঙ্গাডোবায় অবস্থিত উত্তম মেষপালক ক্যাথিড্রাল গির্জায় আয়োজিত উৎসবে উপস্থিত ছিলেন রাজশাহী...
Developed by BDITHOST