স্টাফ রিপোর্টার : বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় গ্রন্থাগার দিবস। ‘জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সকালে রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার । উদ্বোধন শেষে গণগ্রন্থাগার চত্বর হতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দিবসটি উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতায় টুকটুক তালুকদার বলেন, বর্তমান সময়ে আমরা কেউ বই হাতে নিতে অভ্যস্ত নই। লাইব্রেরিগুলোতে দেখা যায় পাঠকের খুব অভাব। একসময় দেখা যেত লাইব্রেরিতে পাঠকে ভরপুর থাকতো। এখন পাঠকের অভাবে লাইব্রেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একটা লাইব্রেরির জন্য প্রয়োজন হচ্ছে পাঠক সেটা কিন্তু নেই। বর্তমান তরুণ প্রজন্ম বই পড়ে...
Developed by BDITHOST