স্টাফ রিপোর্টার : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার (১৭ মে) রাত আনুমানিক ১২:১০ মিনিটে সোনাইকান্দি বিওপি’র নিয়মিত টহল পরিচালনার সময় গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন খোলাবনা নামক এলাকার কলা বাগানের মধ্যে তল্লাশী করে পলিথিনে মোড়ানো ১৭৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। এছাড়াও একই দিনে রাত্রি আনুমানিক ১২:৫০ মিনিটে সাহেবনগর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন চরকানাপাড়া নামক এলাকা তল্লাশী করে একটি বস্তার মধ্য হতে ২৬ বোতল ভারতীয় জেডি মদ (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Developed by BDITHOST