স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে রাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের উদ্যোগে এক জমকালো ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের বাংলোতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভূমি মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিথিদের স্বাগত জানান বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি অতিথিদের অংশগ্রহণে একটি ফটোসেশন অনুষ্ঠিত হয়। পরে সবাই নৈশভোজ ও ঈদ প্রীতিভোজে অংশ নেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ ও সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন,“ঈদ আমাদের সব ভেদাভেদ ভুলে এক সুতোয় বাঁধার সুযোগ করে দেয়। প্রশাসনের এই আয়োজন রাজনৈতিক...
Developed by BDITHOST