নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ

রাজশাহীতে বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীসহ গ্রেপ্তার ২৬

আগস্ট ১৬, ২০২৫ ৯:৪৬ 👁️ ১৬ views
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে মেট্রোপলিটন পুলিশ ও ডিবির বিশেষ অভিযানে যুবলীগ নেতা ও আওয়ামী লীগ কর্মীসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার ৩ জন ও অন্যান্য মামলার আরও ১৬ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

গ্রেপ্তারকৃত দুজন হলেন—শাহমখদুম থানার ভুগরইল এলাকার মো. আল ফারুক আমেদ আজাদ কামাল ওরফে নতুন (৫২), যিনি বাংলাদেশ যুবলীগের যুগ্ম আহ্বায়ক, এবং বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি এলাকার মো. শামীম শেখ (৪২), তিনি আওয়ামী লীগ কর্মী।

আরও পড়ুনঃ  সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

আরএমপি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।